সাতক্ষীরার শ্যামনগরে পৃথক দুর্ঘটনায় কৃষক ও গৃহবধূর মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক কৃষক ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৩ আগস্ট) উপজেলার ধুমঘাট ইউনিয়নের দুটি গ্রামে এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে ধুমঘাট শীলতলা গ্রামের কৃষক কৃষ্ণপদ বৈদ্য (৫০) চাষাবাদের কাজে মাঠে যাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে পানিতে তলিয়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধারের জন্য পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে কৃষ্ণপদ বৈদ্যের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ধুমঘাট শীলতলা গ্রামের মৃত নারায়ণ বৈদ্যের ছেলে।
অন্যদিকে, একই ইউনিয়নের মটেরচক গ্রামে দুপুর ১টার দিকে বজ্রপাতে খায়রুন্নেছা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, বাড়ির পাশের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত খায়রুন্নেছা ওই গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী।
আরও পড়ুনধুমঘাট ইউনিয়নের ইউপি সদস্য মো. আবুল কালাম বজ্রপাতে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী পৃথক দুটি মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1785766990.jpg)

_medium_1785766619.jpg)
_medium_1785766011.jpg)


_medium_1785766195.jpg)