বগুড়ার বডি বিল্ডার শংকর আর নেই
স্টাফ রিপোর্টার: বগুড়ার বডি বিল্ডি জগতের পথিকিৎ,সাবেক লায়ন জীম, পৌর ব্যামাগারের পরিচালক, সাবেক জাতীয় ক্রীড়াবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী শংকর চন্দ্র পাল আর নেই। গতকাল রোববার রাতে তিনি পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি বগুড়া মহানগরের সেউজগাড়ী পালাপাড়া এলাকার মৃত রমেন্দ্রনাথে পালের বড় ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহি রয়েছে।
স্বজনরা জানান, গতকাল রোববার দিনগত রাত ৩টার দিকে নিজ বাড়িতে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এরপর পরিবারের সদস্যরা তাকে প্রথমে সেউজগাড়ী এলাকার একটি ক্লিনিকে তাকে নিয়ে যান। কিন্তু সেখানে তার অবস্থার উন্নতি না হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকের কলেজ হাসপাতালে নেয়ার চেষ্টা করা হলে পথেই তার মৃত্যু হয়। তিরি হৃদরোগে ভুগছিলেন বলে চিকিৎসক জানিয়েছেন। আজ সোমবার (৩ আগস্ট) তাকে মালতিনগর স্মশানে দাহ্য করা হয়েছে।
আরও পড়ুনএদিকে, তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, সেউজগাড়ী মৌমাছি খেলাঘর আসরের সভাপতি মাসুদুর রহমান রানা, সাধারন সম্পাদক অনুপ পাল, উপদেষ্টা জাহিদুর রহমান জাহিদ, সামছুল হুদা গেদা, বৃহত্তর সেউজগাড়ী ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মো. বজলুর রশিদ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন

_medium_1785767144.jpg)
_medium_1785766990.jpg)

_medium_1785766619.jpg)
_medium_1785766011.jpg)

