রুনা লায়লা’র কাছ থেকে অটোগ্রাফ নিলেন জয়
অভি মঈনুদ্দীন ঃ গত ২৪ জুলাই ঢাকার ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’তে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরস্রষ্টা রুনা লায়লা’র প্রথম একক সঙ্গীত সন্ধ্যা অনষ্ঠিত হয়। আয়োজনে রুনা লায়লাকে রাষ্ট্রীয় সম্মাননাও প্রদান করা হয়। এই সঙ্গীত সন্ধ্যায় যে যেভাবেই পেরেছেন টিকেট কেটে রুনা লায়লা’র সরাসরি সঙ্গীত পরিবেশন করাটা উপভোগ করেছেন। অনেকেই টিকেট না পেয়ে তার এই সঙ্গীত সন্ধ্যাটা মিস করেছেন। যদিও কিছু করার ছিলো না। তবে এখনো অনেককে রুনা লায়লা’র সরাসরি এই সঙ্গীত সন্ধ্যাটা মিস করা নিয়ে আফসোস করতে দেখা যায়। এই প্রজন্মের একজন মেলোডিয়াস ঘরানার শিল্পী হিসেবে বেশ সমাদৃত তরুন সঙ্গীতশিল্পী জোবায়ের জাহাঙ্গীর জয়। ছোটবেলা থেকেই জয়ের ভীষণ ভালোলাগে রুনা লায়লার গান। তিনি কীভাবে,কেমন করে গান পরিবেশন করেন, কোন শব্দ কীভাবে প্রক্ষেপণ করেন এবং গানের সঙ্গে রুনা লায়লার পারফর্ম্যান্স কেমন তা এ টু জেড ফলো করেন। যে কারণে জয় এক জীবনে বহুবার চেষ্টা করেছেন রুনা লায়লার সঙ্গে একবার দেখা করার। সরাসরি গান শোনার বিষয়তো তার কাছে স্বপ্নের মতো ছিলো। কিন্তু বিগত জীবনে তা হয়ে উঠেনি জয়ের। তবে এবার যখন জানতে পারলেন রুনা লায়লা শিল্পকলায় গান গাইবেন। তখন থেকেই তিনি এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থাকার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যান। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ আসে জয়ের জীবনে। রুনা লায়লাকে কাছ থেকে দেখা, সরাসরি তার গান উপভোগ করা সবই যেন তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিলো। রুনা লায়লা’র পরপর ১১টি গান উপভোগ করেন জয়, কখনো কখনো রুনা লায়লার পরিবেশনা উপভোগ করতে গিয়ে কেঁদেও ফেলেছেন জয়। শো শেষে রুনা লায়লার সঙ্গে দেখা করার সুযোগ করে দেন সাংবাদিক অভি মঈনুদ্দীন। সেদিনের শো’য়ের টিকেটে রুনা লায়লা জয়কে অটোগ্রাফও দেন। এরপর ছবিও তোলেন।
জয় বলেন,‘ শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের একক সন্ধ্যা পেরিয়ে গেছে এক সপ্তাহেরও বেশি সময় আগে। কিন্তু আমার কাছে তার সরাসরি গান উপভোগ করা, তার কাছে যাওয়া, অটোগ্রাফ নেয়া, ছবি তোলা সবই যেন এখনো স্বপ্নের মতোই মনে হচ্ছে। আমি যেন এখনো তা বিশ্বাস করতে পারছিনা। অটোগ্রাফ দেবার সময় শ্রদ্ধেয় রুনা ম্যাডাম যখন আমার নাম জিজ্ঞেস করলেন-আমি সেই মুহুর্তটার কথা বর্ণনা করতে পারবোনা। মহান এই শিল্পী সুস্থ থাকুক, বেঁচে থাকুক আমাদের মাঝে আমাদের বাংলাদেশের গর্ব হয়ে। এক জীবনে তার আরো গান শুনতে চাই সরাসরি, আর কোনো স্বপ্ন নাই।’ উল্লেখ্য, রুনা লায়লা এই মুহুর্তে অষ্ট্রেলিয়া আছেন। আগামী ৮ আগস্ট মেলবোর্নে শো শেষে তিনি ১২ আগস্ট দেশে ফিরবেন।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক







_medium_1785766990.jpg)
