ভিডিও সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৬ ০৮:১৯ পিএম

নওগাঁয় সুগন্ধি চাল মজুত দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নওগাঁয় সুগন্ধি চাল মজুত দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নওগাঁ প্রতিনিধি : সুগন্ধি চাল মজুতের অভিযোগে নওগাঁর বড় দু’টি রাইস মিলকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে চালানো অভিযান দু’টি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহম্মেদ। জরিমানাকৃত মিল দু’টি হলো বেলকন কোম্পানি প্রাইভেট লিমিটেড ও টি.কে. এগ্রো ইন্ডাস্ট্রিজ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ’র সহকারী পরিচালক রুবেল আহমেদ জানান, অভিযোগ ছিল বেলকন কোম্পানি প্রাইভেট লিমিটেড ও টি.কে. এগ্রো ইন্ডাস্ট্রিজ দীর্ঘ সময় ধরে সুগন্ধি চাল অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। সম্প্রতি বাজারে সুগন্ধি চালের দাম ২শ’ টাকা অতিক্রম করেছে, যা অস্বাভাবিক ও অপ্রত্যাশিত।

এই সূত্র ধরেই অভিযানে নামে ভোক্তা অধিকার অধিদপ্তর। অভিযানে অভিযোগের সত্যতা মেলায় বেলকন কোম্পানি প্রাইভেট লিমিটেডকে ২০ হাজার টাকা এবং টি.কে. এগ্রো ইন্ডাস্ট্রিজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

অভিযানে কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা সোহাগ সরকারসহ পুলিশ এবং জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় সুগন্ধি চাল মজুত দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জে ধলেশ্বরী নদীর ৪০ ফুট গভীর থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

গাজীপুরের শ্রীপুরে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা!

বগুড়ার ধুনটে ব্যবসায়ী রহমত হত্যা মামলায় দম্পতির জামিন নামঞ্জুর

বগুড়ার ধুনটে দুই সন্তানের জননীর আত্মহত্যা