ভিডিও সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৬ ০৮:০৯ পিএম

গাজীপুরের শ্রীপুরে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা!

গাজীপুরের শ্রীপুরে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা!

গাজীপুরের শ্রীপুরে দুধ দিয়ে গোসল করে বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের রাজনীতি ছাড়লেন যুবদল নেতা। এর  আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তিনি দল থেকে বহিস্কার হয়েছিলেন।

বজিস্কারের দুই সপ্তাহ পর তিনি রাজনীতি ছাড়লেন। তবে কি ক্ষোভে রাজনীতি ছাড়লেন তা নিশ্চিত করেননি।

ওই যুবদল নেতার নাম মাহবুব আলম। তিনি ৯ নং গাজীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের  যুগ্ন সম্পাদক (বহিস্কারের আগে) ছিলেন। তিনি দক্ষিন ধনুয়া গ্রামের আজিম উদ্দীনের ছেলে।

আজ সোমবার (৩ আগস্ট) মাহবুব আলম গরুর দুধ দিয়ে গোসল করে সকল রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তাঁর দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সাবেক যুবদল (বহিস্কৃত) নেতা মাহবুব আলম বলেন, আমার পরিবারের সকলের সমর্থনে রাজনীতি ছাড়লাম। আমি বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের কার্যক্রমে জড়াবো  না বলে অঙ্গীকার করেছি।

আরও পড়ুন

তিনি বলেন, ২০০৬ সালে আমি বিএনপিতে আসি। ২০১৩ সালে যুবদলের কমিটিতে ৫নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। আমি রাজনীতি করে দুর্দিনে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি।

একটি রাজনৈতিক মামলায় আমি ৫২ দিন জেল খেটেছি। আমার পরিবারের লোকজন অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়ে আমাকে জেল থেকে জামিনে আনেন। আমার কোনো কার্যক্রমে হয়ত দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এ কারণে আমাকে বহিষ্কার করেছে। তারা যা ভালো মনে করেছে সে সিদ্ধান্ত নিয়েছে।

শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ জানান- দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যুবদল নেতা (সাবেক) মাহবুব আলম বহিস্কার হয়েছিল। আজ জানলাম সে সব ধরনের রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছে। এটা তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

গাজীপুরের শ্রীপুরে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা!

বগুড়ার ধুনটে ব্যবসায়ী রহমত হত্যা মামলায় দম্পতির জামিন নামঞ্জুর

বগুড়ার ধুনটে দুই সন্তানের জননীর আত্মহত্যা

জামালপুরে ট্রেনের ছাঁদ থেকে পড়ে যুবকের মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির নতুন ভবনের ঢালাই কাজের উদ্বোধন