ভিডিও সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৬ ০৮:১০ পিএম

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়েও হান-কু সোমবার (৩ আগস্ট) ঢাকার ইউনূস সেন্টারে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
 
সাক্ষাৎকালে প্রফেসর মুহাম্মদ ইউনূস দক্ষিণ কোরিয়ার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা তুলে ধরেন এবং বাংলাদেশের সঙ্গে দেশটির অব্যাহত অর্থনৈতিক সহযোগিতার জন্য বাণিজ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।
 
দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়েও হান-কু জানান, একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে তিনি ১০ বারেরও বেশি চট্টগ্রাম সফর করেছেন। তিনি গ্রামীণ ও ক্ষুদ্রঋণের প্রবর্তক হিসেবে বিশ্বব্যাপী অবদানের জন্য প্রফেসর ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানান।
 
প্রফেসর ইউনূস ক্রমান্বয়ে বাড়তে থাকা সম্পদের বৈষম্য মোকাবিলায় সামাজিক ব্যবসাকে একটি কার্যকর উপায় হিসেবে এগিয়ে নিতে বাণিজ্যমন্ত্রী ইয়েও হান-কু এর প্রতি আহ্বান জানান।এসময় তিনি তার ‘তিন শূন্যের পৃথিবী’ আন্দোলনের ধারণাও তুলে ধরেন।
 
ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার (ওয়াইএসবিসি) নেটওয়ার্ক বর্তমানে বিশ্বের ৪০টি দেশের ১১৬টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে বিস্তৃত। পাশাপাশি প্রফেসর ইউনূস ‘থ্রি জিরো ক্লাব’ আন্দোলনের কথাও তুলে ধরেন, যা তরুণদের শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য সম্পদ কেন্দ্রীকরণের লক্ষ্য অর্জনে সম্পৃক্ত করছে। বৈঠকে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর প্রতি বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রফেসর ইউনূস।
 
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ; সিনিয়র ডেপুটি ডিরেক্টর ইউন ইয়ং বুম; কাউন্সেলর কিম হে জুং এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুক জিহে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

গাজীপুরের শ্রীপুরে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা!

বগুড়ার ধুনটে ব্যবসায়ী রহমত হত্যা মামলায় দম্পতির জামিন নামঞ্জুর

বগুড়ার ধুনটে দুই সন্তানের জননীর আত্মহত্যা

জামালপুরে ট্রেনের ছাঁদ থেকে পড়ে যুবকের মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির নতুন ভবনের ঢালাই কাজের উদ্বোধন