ভিডিও সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৬ ০৭:৫৬ পিএম

বগুড়ার ধুনটে দুই সন্তানের জননীর আত্মহত্যা

বগুড়ার ধুনটে দুই সন্তানের জননীর আত্মহত্যা

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে মেরিনা খাতুন (৩৮) নামে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছে। গতকাল রোববার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গুচ্ছগ্রামের বুলু মণ্ডলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৩ বছর আগে বুলু মণ্ডলের সঙ্গে মেরিনা খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে অসুস্থতা ও পারিবারিক সমস্যা নিয়ে দাম্পত্য কলহ চলছিল। গতকাল রোববার সকাল ১০টার দিকে স্বামী বুলু মণ্ডল কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গেলে নিজ ঘরে মেরিনা খাতুন গ্যাস ট্যাবলেট সেবন করে।

বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে দুই সন্তানের জননীর আত্মহত্যা

জামালপুরে ট্রেনের ছাঁদ থেকে পড়ে যুবকের মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির নতুন ভবনের ঢালাই কাজের উদ্বোধন

প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেল শতবর্ষী মসজিদসহ শতাধিক কৃষকের আবাদি জমি

বগুড়ায় বাড়ির উঠানে মিলল ১২ ফুট গাঁজার গাছ গ্রেফতার এক

৩৪২টি বেসামরিক পদে নিয়োগ দেবে বিমান বাহিনী