ভিডিও শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩১ জুলাই, ২০২৬ ০৯:১৮ পিএম

ঢাকায় মার্কিন বিশেষ দূতের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন বিশেষ দূতের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে একটি বৈঠক ক‌রে‌ছেন। 

আজ শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কূটনীতিক সূত্রগু‌লো দীনেশ ত্রিবেদী ও সা‌র্জিও গ‌রের বৈঠ‌কের তথ‌্য নিশ্চিত ক‌রে‌ছে। ত‌বে বৈঠ‌কে আলোচনা বিষ‌য়ে জানা যায়‌নি। ধারণা করা হ‌চ্ছে, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তা‌দের ম‌ধ্যে আলোচনা হতে পা‌রে।

‌তিন দি‌নের সফ‌রে বৃহস্পতিবার ঢাকায় আসেন সা‌র্জিও গর। এটি তার প্রথম বাংলা‌দেশ সফর। সফ‌রের শুরুর দিন গর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। আজ তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। শনিবার তার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

আরও পড়ুন

উল্লেখ‌্য, সা‌র্জিও গর ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূ‌তের দা‌য়ি‌ত্বের পাশাপা‌শি ভার‌তে যুক্তরা‌ষ্ট্রের রাষ্ট্রদূ‌তের দা‌য়িত্ব পালন কর‌ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় মার্কিন বিশেষ দূতের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠক

সিরাজগঞ্জে আবাসিক এলাকায় মুরগি খামার, দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ

বগুড়ার দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে ভাইকে হারিয়ে আজও চলছে বোনের নীরব কান্না 

পাবনার ভাঙ্গুড়ায় দুধের কারখানায় অভিযান : এক বছরের জেল ২ লাখ টাকা জরিমানা

বগুড়ার সারিয়াকান্দিতে সবজির চড়াদামে দিশেহারা সাধারণ মানুষ

নওগাঁর বদলগাছীতে এক ব্যক্তিকে হাত পা বেঁধে পানিতে ফেলে হত্যা চেষ্টা