রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। তার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ ১১ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টা ৫৫ মিনিটে প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে সরাসরি উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে যান।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় সূত্রে জানা গেছে, সফরকালে প্রতিনিধি দল উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে। পাশাপাশি সম্প্রসারিত ৮ ওয়েস্ট (৮ডব্লিউ) ক্যাম্প এবং ৬ নম্বর ক্যাম্পও তাদের সফরসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে।
সফরে রোহিঙ্গাদের জীবনযাত্রা, মানবিক সহায়তা কার্যক্রম, খাদ্য বিতরণ ব্যবস্থা এবং আশ্রয়শিবিরের সামগ্রিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করবেন প্রতিনিধি দলের সদস্যরা।
আরও পড়ুনসফর শেষে বিকেলে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সেখানে রোহিঙ্গা সংকট, চলমান মানবিক কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
এর আগে তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান সার্জিও গোর। সফরের শেষ দিন শনিবার প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে তার বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1785506952.jpg)



_medium_1785502375.jpg)



