ভিডিও শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩১ জুলাই, ২০২৬ ০৯:০৬ পিএম

পাবনার ভাঙ্গুড়ায় দুধের কারখানায় অভিযান : এক বছরের জেল, ২ লাখ টাকা জরিমানা

পাবনার ভাঙ্গুড়ায় দুধের কারখানায় অভিযান : এক বছরের জেল, ২ লাখ টাকা জরিমানা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির উপকরণ মজুত ও ভেজাল দুধ উৎপাদনের অভিযোগে আশরাফুল আলী (৪২) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার সদর ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আশরাফুল আলী সদর ইউনিয়নের বাসিন্দা এবং মো. নুর ইসলামের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশরাফুল আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২শ’ লিটার নকল দুধ এবং দুধ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। জব্দকৃত উপকরণের মধ্যে কেমিক্যাল, ভোজ্য তেল, চিনি, কস্টিক সোডা, নন-ডেইরি উপাদানসহ অন্যান্য সামগ্রী রয়েছে।

আরও পড়ুন

ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের ডাকাতি প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার

ফরিদপুরে বসতঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বগুড়ার সোনাতলায় নাগরিক সুবিধা বাড়াতে শুরু হয়েছে উন্নয়নমূলক কাজ

ঢাকায় মার্কিন বিশেষ দূতের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠক

সিরাজগঞ্জে আবাসিক এলাকায় মুরগি খামার, দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ

বগুড়ার দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে ভাইকে হারিয়ে আজও চলছে বোনের নীরব কান্না