সিরাজগঞ্জে আবাসিক এলাকায় মুরগি খামার, দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরের মাসুমপুর মহল্লার আবাসিক এলাকায় মুরগির খামার করে চরম জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ উঠেছে খামারি ওয়াদুদুর রহমানের বিরুদ্ধে। মুরগির খামারের বর্জ্যরে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ।
এর প্রতিকার চেয়ে গত রোববার জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অপরদিকে উপ-পরিচালক, সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তর বরাবর আরো একটি অভিযোগ দায়ের করা হয়।
এলাকার ভারাটিয়া সানজিদা বেগম জানান, এই এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ছোট ছেলে মেয়ের রোগ বালাই লেগেই আছে। তাই বাধ্য হয়ে অন্যত্র বাসা খুঁজছি।
এদিকে বিষয়টি খামার মালিককে জানালেও পরিবেশ বিধি অনুযায়ী খামারটি স্থানান্তর বা দুর্গন্ধ রোধে ব্যবস্থা নেওয়া হয়নি। অবিলম্বে খামারটি স্থানান্তর করে এলাকার পরিবেশ সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তৌহিদ আলম বলেন, অভিযোগটি পেয়েছি। সরেজমিন পরিদর্শন করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন







