ভিডিও শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩১ জুলাই, ২০২৬ ০৮:১১ পিএম

ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সীমাবদ্ধতা ছিল। তবে এর অর্থ এই নয় যে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ফ্যাসিবাদী শক্তিকে আবারও ফিরে আসার সুযোগ দেবে।

আজ শুক্রবার (৩১ জুলাই) রাজধানীতে এক অনুষ্ঠানে সালেহ শিবলী এসব কথা বলেন। তিনি বলেন, ‘১৫ বছর দেশের মানুষ গুম-খুন হয়েছে। কিন্তু এখন দেশ গঠনের সময়। গালাগালি আর পলিটিক্স এক না। মনে হচ্ছে গালাগালিকে সংস্কৃতির অংশ করে নিচ্ছি। যত কিছুই হোক, কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবোই।

আরও পড়ুন

১৫ বছর গুম-খুন যেভাবে গেছে, তারেক রহমানও প্রতিটি সাফারিংয়ের মধ্যে দিয়ে গেছেন। এখন তিনি বাংলাদেশের হাল ধরেছেন। কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান কাজ করছেন,’ যোগ করেন প্রেস সচিব।

তিনি জানান, দুটি বিষয়ে জাতীয় ঐক্য আছে। একটি হলো- ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না। আর সব ধর্মের জন্য নিরাপদ ভূমি হবে বাংলাদেশ। রাজনীতিতে গুণগত পরিবর্তন শুরু হয়েছে। বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

বগুড়ার শেরপুরে যুবলীগ নেতাসহ ২ জন গ্রেফতার

মাগুরায় শ্রীপুরে ২য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

জয়পুরহাটে ছেলেকে শ্বাসরোধ করে হত্যার পর বাবা পলাতক, সৎ মা আটক

জুলাইয়ে ডেঙ্গুতে ৩৬ মৃত্যু, আক্রান্ত ৯২০৬

লোকঐতিহ্যের আবহে রাজকীয় সাজে মুগ্ধতা ছড়ালেন সুনিধি