ভিডিও শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩১ জুলাই, ২০২৬ ০২:০৮ এএম

কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

ছবি : সংগৃহীত, কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আগামী ৩ অক্টোবর কলকাতায় মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিষয়টি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। ১৯৯২ সালে ফিফা র‌্যাঙ্কিং চালুর পর এটিই হবে ভারতের বিপক্ষে সর্বোচ্চ র‌্যাঙ্কিংধারী প্রতিপক্ষ।

ম্যাচটি কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে।

বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল ব্রাজিল পাঁচবার ফিফা বিশ্বকাপ জিতেছে। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান পঞ্চম।

এআইএফএফের উপমহাসচিব এম. সত্যনারায়ণ বলেন, ব্রাজিলের মতো দলকে ভারতে স্বাগত জানানো দেশের ফুটবলের জন্য ঐতিহাসিক মুহূর্ত এবং এটি ভারতীয় ফুটবলের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

জাতীয় দলের পরিচালক সুব্রত পাল বলেন, ভারতের ফুটবলারদের জন্য এটি শুধু একটি প্রীতি ম্যাচ নয়, বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাইয়ের বিরল সুযোগ। এমন ম্যাচ খেলোয়াড়দের আরও পরিণত হতে এবং বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।

আরও পড়ুন

ব্রাজিলের অধিনায়ক হিসেবে থাকবেন মারকিনিয়োস। দলে অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো ও ফরোয়ার্ড ম্যাথিউস কুনিয়াও থাকার কথা রয়েছে। ভারত সফরের আগে ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

এর আগে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) অস্ট্রেলিয়া সফরের সূচি প্রকাশ করে। পরে ব্রাজিলের সংবাদমাধ্যম জিই গ্লোবো জানায়, অক্টোবরের ফিফা উইন্ডোতে ব্রাজিলের তৃতীয় প্রীতি ম্যাচ হবে ভারতের বিপক্ষে কলকাতায়। এবার এআইএফএফও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।

সম্প্রতি শেষ হওয়া ফিফা বিশ্বকাপে ব্রাজিল শেষ ষোলো থেকেই বিদায় নিলেও দলটির জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বিশেষ করে ফুটবলপ্রেমী কলকাতায় ম্যাচটি ঘিরে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ভারতের জন্য ম্যাচটি আন্তর্জাতিক মানের প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের বড় সুযোগ। আর কলকাতার দর্শকদের জন্য এটি হবে ব্রাজিলের খেলা সরাসরি দেখার বিরল উপলক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

কিশোরগঞ্জে এনসিপির মশাল মিছিল

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেই আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে: রাশেদ খাঁন

ফুটবল বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমিন

প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না : নরেন্দ্র মোদি