ভিডিও বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৬ ০২:৩৩ পিএম

স্টিফেন ফ্লেমিংকে নিয়োগ দিচ্ছে ইংল্যান্ড

স্টিফেন ফ্লেমিংকে নিয়োগ দিচ্ছে ইংল্যান্ড, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আবারও আন্তর্জাতিক ক্রিকেট কোচিংয়ে ফিরছেন স্টিফেন ফ্লেমিং। আইপিএলের দ্বিতীয় মৌসুম থেকে চেন্নাই সুপার কিংসের কোচের দায়িত্ব সামলেছেন ফ্লেমিং। কিন্তু এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন তিনি।

নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ডের টেস্ট দলের কোচের দায়িত্ব ছাড়ার পর তারই স্বদেশি ফ্লেমিংকে দায়িত্ব দিতে চলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। যদিও এখনো চুক্তি হয়নি। তবে ইংলিশ গণমাধ্যমের বরাতে জানা গেছে, সব ঠিক থাকলে ফ্লেমিংই হচ্ছেন নতুন কোচ। তিন সপ্তাহ পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে ইংল্যান্ডের। ফলে খুব একটা সময় বাকি নেই জো রুটদের হাতে। দ্রুত চুক্তি পাকা করে ফ্লেমিংকে কাজ শুরু করে দিতে হতে পারে।

জানা গিয়েছে, ইংল্যান্ডের রিচার্ড ডওসন ও জনাথন ট্রট এবং অস্ট্রেলিয়ার টম মুডিকে টপকে জায়গা করে নিয়েছেন ফ্লেমিং। ইংল্যান্ডের প্রথম পছন্দ ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। কিন্তু আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ও দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিট দলের কোচ তিনি। তাই ফ্লাওয়ার নিজেই সরে দাঁড়িয়েছেন। অস্ট্রেলিয়ার জাস্টিন ল্যাঙ্গারও আগ্রহ দেখাননি।

আরও পড়ুন

আইপিএলের সবচেয়ে সফল কোচ ফ্লেমিং। তার অধীনেই চেন্নাই পাঁচবার আইপিএল ও একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। এবার একটি দেশের দায়িত্ব পেতে চলেছেন তিনি। তবে পাকিস্তান সিরিজের আগে ফ্লেমিং কাজ শুরু করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যত দিন না তিনি দায়িত্ব নেন, ততদিন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার তথা বর্তমানে সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিককে দল সামলানোর নির্দেশ দিয়েছে বোর্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করল প্রশাসন

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা ফিফা’র, সমালোচনার মুখে ইনফান্তিনো

মার্কিন মিত্রদের ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি আইআরজিসি’র

স্টিফেন ফ্লেমিংকে নিয়োগ দিচ্ছে ইংল্যান্ড

শাপলা চত্বর হত্যাকান্ডের মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী

মিসরের ভূমধ্যসাগরীয় বন্দরে মার্কিন ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ