ভিডিও শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩১ জুলাই, ২০২৬ ০১:১১ এএম

দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমিন

ছবি : সংগৃহীত, দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমিন

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে। দুই দেশের সমঝোতার ভিত্তিতে সব খাতেই কর্মী নেওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকেই বাংলাদেশি কর্মীদের প্রথম ব্যাচ মালয়েশিয়ায় যেতে শুরু করবে। সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

মাহদী আমিন বলেন, আগের সিন্ডিকেট ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কোনো রিক্রুটিং এজেন্সিকে নতুন তালিকায় রাখা হবে না। যারা ফ্যাসিবাদী কর্মকাণ্ড, অনিয়ম বা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিল, তাদেরও বাদ দেওয়া হবে। মালয়েশিয়ার কর্তৃপক্ষ শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

তিনি জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম, মানবসম্পদমন্ত্রী আর. রামানান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতায় শ্রমবাজার চালুর এ অগ্রগতি সম্ভব হয়েছে। এ জন্য মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, উভয় দেশই দ্রুত শ্রমবাজার চালুর বিষয়ে একমত হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে যত দ্রুত সম্ভব সব সেক্টর ও সাব-সেক্টরে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা হবে।

তিনি আরও জানান, প্রথম ধাপে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এর মাধ্যমে কর্মী পাঠানোর ব্যয় কমানো, দক্ষতা বৃদ্ধি এবং স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমিন

প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না : নরেন্দ্র মোদি

নিজেই গাড়ি চালিয়ে উত্তর সিটির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত