ভিডিও শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩১ জুলাই, ২০২৬ ০১:৫৮ এএম

কিশোরগঞ্জে এনসিপির মশাল মিছিল

ছবি : সংগৃহীত, কিশোরগঞ্জে এনসিপির মশাল মিছিল

হবিগঞ্জে এনসিপির ‘জুলাই জাগরণ ও পদযাত্রা’ কর্মসূচিতে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মিছিল থেকে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে কিশোরগঞ্জ জেলা এনসিপির উদ্যোগে শহরের আখড়াবাজার শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন থানা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা ব্যানার ও মশাল বহন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান, জেলা আহ্বায়ক শেখ খাইরুল কবির, সদস্য সচিব আরিফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, যুব শক্তির সদস্য সচিব যুবায়ের আহমেদ, ছাত্র শক্তির আহ্বায়ক আনাস ইব্রাহিম, সদস্য সচিব তন্ময়সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই জাগরণ ও পদযাত্রা’ চলাকালে হবিগঞ্জে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দলের কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। তাদের দাবি, আহতদের মধ্যে কয়েকজনের চোখে গুরুতর আঘাত লাগে, একজন দৃষ্টিশক্তি হারান এবং আরেকজনের হাত ভেঙে দেওয়া হয়।

আরও পড়ুন

বক্তারা বলেন, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। তারা ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় কয়েকজন সাংবাদিক ও এনসিপির নেতাকর্মী আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে। হামলার জন্য স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছে এনসিপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে এনসিপির মশাল মিছিল

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেই আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে: রাশেদ খাঁন

ফুটবল বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমিন

প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না : নরেন্দ্র মোদি

নিজেই গাড়ি চালিয়ে উত্তর সিটির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী