ভিডিও সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৭ জুলাই, ২০২৬ ১০:৫০ পিএম

এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালন করা হলো না

বগুড়ায় সড়কে প্রাণ গেল মহিমাগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষের

বগুড়ায় সড়কে প্রাণ গেল মহিমাগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষের

স্টাফ রিপোর্টার: বগুড়ায় সড়ক দুর্ঘনায় মহিমাগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নাজমুল হুদা রতন (৫০) নিহত হয়েছেন। আজ সোমবার (২৭ জুলাই) ভোর সাড়ে ৬ টার দিকে মহানগরের মাটিডালি এলাকায় একটি গাড়ির ধাক্কায় তিনি নিহত হন। চলতি এইচএসসি পরীক্ষার দায়িত্ব পালনের জন্য গোবিন্দগঞ্জ যেতে বাসে উঠতে রাস্তা পার হচ্ছিলেন তিনি।

নিহত নাজমুল হুদা (৫০) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার উলিপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তবে তিনি বগুড়ায় বসবাস করতেন। তথ্যটি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের কুন্দারহাট থানার ওসি হাফিজুর রহমান বলেন, আজ সোমবার (২৭ জুলাই) ভোর সাড়ে ৬ টার দিকে মাটিডালিতে মহাসড়ক পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

এরপর তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। এদিকে, আমাদের মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, চলতি এইচএসসি পরীক্ষার দায়িত্ব পালনের জন্য আজ সোমবার (২৭ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে বগুড়া মহানগরের বাসা থেকে বেরিয়ে গোবিন্দগঞ্জগামী বাসে ওঠার জন্য তিনি মাটিডালি মোড়ে এসে তড়িঘড়ি রাস্তা পার হচ্ছিলেন।

আরও পড়ুন

এ সময় রংপুর থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে  তিনি মারা যান। অধ্যক্ষ নাজমুল হুদা রতন এর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সোমবার (২৭ জুলাই) বাদ আছর মহিমাগঞ্জ মহিলা কলেজ মাঠে প্রথম ও বাদ মাগরিব গ্রামের বাড়ি শালমারা ইউনিয়নের উলিপুর গ্রামে দ্বিতীয় নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় সড়কে প্রাণ গেল মহিমাগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষের

নীলফামারীর সৈয়দপুরে ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বগুড়া হিজড়াদের গ্রুপিংয়ে আটকা সমাজসেবা অধিদপ্তরের আত্মকর্মসংস্থানের উদ্যোগ

লালমনিরহাটের জোড়াতালি দিয়ে চলছে পাটগ্রাম সাবরেজিস্ট্রি অফিসের কার্যক্রম

বগুড়া সদরে মাদকসহ গ্রেফতার ৩ জনের কারাদন্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৬