ভিডিও সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৭ জুলাই, ২০২৬ ১০:১০ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৬

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ গতকাল রোববার দিবাগত রাতে সন্ত্রাসী ও চাঁদাবাজী সংক্রান্ত পৃথক দুইটি মামলায় উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ ৬ জনকে গ্রেফতার করেছে।

আজাদ হোসেনসহ তারা হলেন, মো. আশিক, রবিউল ইসলাম, মমতাজ আলী, শাহাদৎ হোসেন, আব্দুল মোমেন। আসামিরা সবাই উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া মহল্লার বাসিন্দা। পুলিশ ওই দিন রাতে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

দায়েরকৃত মামলায় জানা যায়, গত শনিবার রাতে আসামিদের বিরুদ্ধে উল্লাপাড়া থানার গেটের ভিতরে উল্লাপাড়া উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিস্টারের ওপর হামলা করে তাকে আহত করা ও তার কাছে চাঁদার দাবি করার অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন

এ ব্যাপারে থানায় দুইটি পৃথক মামলা হয়। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম মনিরুজ্জামান জানান, আসামিদের গ্রেফতার করে সিরাজগঞ্জ কোটের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৬

গাইবান্ধা মডেল রেলওয়ে স্টেশন নানা সমস্যায় জর্জরিত

বগুড়ার ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, দইয়ের মান সনদ না থাকায়

গল্প ভালোলাগছেনা বিধায় সিনেমা করছেন না পূর্ণিমা

পদ্মা সেতুর ইটিসিতে টোল আদায় ১০ কোটি টাকা, নিবন্ধিত যান ১ হাজার

পাবনায় ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার