ভিডিও সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৭ জুলাই, ২০২৬ ১০:১৭ পিএম

বগুড়া সদরে মাদকসহ গ্রেফতার ৩ জনের কারাদন্ড

বগুড়া সদরে মাদকসহ গ্রেফতার ৩ জনের কারাদন্ড

স্টাফ রিপোর্টার : বগুড়া সদরে ৩ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড দেয়া হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মহানগরের স্টেশন রোডে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে থেকে ৩৫ গ্রাম ও ২৫০ মি.লি. অ্যালকোহলসহ তাদেরকে গ্রেফতার করে এই কারাদন্ড দেয়া হয়।

কারাদন্ডপ্রাপ্তরা হলো, বগুড়া মহানগরের সেউজগাড়ী এলাকার মৃত সুধীর বাঁশফোড়ের ছেলে সোহাগ বাঁশফোড় (২৭), সদরের নুরইল গ্রামের আলিম উদ্দিনের ছেলে মো: ফিনুস আলী (২৯) ও পূর্ব পাতিতাপাড়ার মৃত বশির উদ্দিনের ছেলে আব্দুল বারী (৪০)।

ডিএনসি’ বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান,ডিএনসি বগুড়া এর 'ক' সার্কেলের একটি আভিযানিক টিমের সহযোগিতায় বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস ও উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন

অভিযান পরিচালনাকালে ওই এলাকা হতে ৩ জন আসামিকে ৩৫ গ্রাম গাঁজা ও ২৫০ মি.লি. অ্যালকোহলসহ গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড দেয়া হয়। আসামিদের মধ্যে সোহাগ ও ফিনুস আলীকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড এবং আসামি আব্দুল বারীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক দ্বয়। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সদরে মাদকসহ গ্রেফতার ৩ জনের কারাদন্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৬

গাইবান্ধা মডেল রেলওয়ে স্টেশন নানা সমস্যায় জর্জরিত

বগুড়ার ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, দইয়ের মান সনদ না থাকায়

গল্প ভালোলাগছেনা বিধায় সিনেমা করছেন না পূর্ণিমা

পদ্মা সেতুর ইটিসিতে টোল আদায় ১০ কোটি টাকা, নিবন্ধিত যান ১ হাজার