ভিডিও সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৭ জুলাই, ২০২৬ ১০:৩৭ পিএম

নীলফামারীর সৈয়দপুরে ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নীলফামারীর সৈয়দপুরে ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরের শহরের নিয়ামতপুর জুম্মাপাড়া-আদানীমোড় সড়কে গতকাল রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে এক হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- সৈয়দপুর শহরের শহরের কয়ানিজপাড়া জসিমবাজার এলাকার তানভিরুল আফসারের ছেলে মেহেদী আসাদ (৩১) এবং বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দর উত্তর মাঝাপাড়া এলাকার মমিনুল হকের ছেলে শরীফ ইসলাম (২৮)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল শহরের নিয়ামতপুর জুম্মাপাড়া-আদানীমোড় সড়কে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন

এসময় পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। এরপর তাদের মোটরসাইকেলটি তল্লাশি করে এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ টাকা।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর সৈয়দপুরে ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বগুড়া হিজড়াদের গ্রুপিংয়ে আটকা সমাজসেবা অধিদপ্তরের আত্মকর্মসংস্থানের উদ্যোগ

লালমনিরহাটের জোড়াতালি দিয়ে চলছে পাটগ্রাম সাবরেজিস্ট্রি অফিসের কার্যক্রম

বগুড়া সদরে মাদকসহ গ্রেফতার ৩ জনের কারাদন্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৬

গাইবান্ধা মডেল রেলওয়ে স্টেশন নানা সমস্যায় জর্জরিত