ভিডিও সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৭ জুলাই, ২০২৬ ১০:২২ পিএম

লালমনিরহাটের জোড়াতালি দিয়ে চলছে পাটগ্রাম সাবরেজিস্ট্রি অফিসের কার্যক্রম

লালমনিরহাটের জোড়াতালি দিয়ে চলছে পাটগ্রাম সাবরেজিস্ট্রি অফিসের কার্যক্রম

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের সীমান্তবর্তী পাটগ্রাম উপজেলায় দীর্ঘদিন ধরে সহকারী কমিশনার (ভূমি, এসি ল্যান্ড) ও সাব-রেজিস্ট্রারের পদ দু’টি শূন্য রয়েছে। কোনো স্থায়ী কর্মকর্তা পদায়িত না হওয়ায় উপজেলার ভূমি-সংক্রান্ত ও সাধারণ জরুরি সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা শত শত মানুষ চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য মতে, উপজেলা ভূমি ও সাব-রেজিস্ট্রি দু’টি সরকারি দপ্তরের ওপর পুরো উপজেলার বাসিন্দাদের জমির মালিকানা, কেনাবেচা, নামজারি ও খাজনা-খারিজসহ নানা আইনি প্রক্রিয়া নির্ভর করে। কিন্তু এই উপজেলায় ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে সহকারী কমিশনার (ভূমি) পদটিতে স্থায়ী কর্মকর্তা নেই।

এই সময়ের মধ্যে ৫ জন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অতিরিক্ত বা ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছেন। উপজেলার এই পদটিতে এখন পর্যন্ত ৩৬জন কর্মকর্তার রদবদল হয়েছে। তাদের মধ্যে ২৩ জনই ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অপরদিকে উপজেলা সাব-রেজিস্ট্রার পদে ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি থেকে নিয়মিত বা স্থায়ী কোনো কর্মকর্তা নেই। এ সময়ে ৮জন সাব-রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। ১৯৭৭ সালের ৪ জানুয়ারি থেকে বর্তমান পর্যন্ত প্রায় ৫০ বছরে ৪০ জন কর্মকর্তা সাব-রেজিস্ট্রার পদে দায়িত্ব পালন করেছেন। এদের মধ্যে ২২ জন বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এসে অতিরিক্ত বা খণ্ডকালীন দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

বর্তমান সাব-রেজিস্ট্রারের মূল কর্মস্থল কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায়। তিনি একই সাথে লালমনিরহাট সদর উপজেলা ও পাটগ্রাম উপজেলার সাব-রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। সাপ্তাহিক কর্মদিবসের রোববার ও সোমবার লালমনিরহাট সদর কার্যালয়ে, মঙ্গল ও বুধবার রাজারহাট এবং বৃহস্পতিবার ১ দিন পাটগ্রাম কার্যালয়ে দায়িত্ব পালন করছেন।

এ ব্যাপারে লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিতভাবে জানানো হয়েছে। সম্প্রতি কর্তৃপক্ষের সাথে এক সভায় বিষয়টি তুলে ধরে কথা বলেছি। আশা করছি কিছুটা পরিবর্তন আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটের জোড়াতালি দিয়ে চলছে পাটগ্রাম সাবরেজিস্ট্রি অফিসের কার্যক্রম

বগুড়া সদরে মাদকসহ গ্রেফতার ৩ জনের কারাদন্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৬

গাইবান্ধা মডেল রেলওয়ে স্টেশন নানা সমস্যায় জর্জরিত

বগুড়ার ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, দইয়ের মান সনদ না থাকায়

গল্প ভালোলাগছেনা বিধায় সিনেমা করছেন না পূর্ণিমা