ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ১০ হাজার চারা গাছ তুলে ফেলেছে দুর্বৃত্তরা
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বনবিটের আওতায় বাঁশগাড়া গ্রামে সাগুনী শালবনের উদ্বারকৃত ৮৪ একর জমিতে রোপণ করা বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার চারা গাছ রাতের আঁধারে তুলে পার্শ¦বর্তী টাঙ্গন নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
বনবিট কর্মকর্তা মহসিন আলী জানান, বাঁশগাড়া মৌজার সংরক্ষিত বনভূমির ৮৪ একর জমি স্বাধীনতার পর থেকে বিভিন্নভাবে অবৈধ দখলদারদের কব্জায় ছিল। সম্প্রতি এসব জমি উদ্ধার করে সেখানে বিভিন্ন প্রজাতির প্রায় ৮৪ হাজার গাছের চারা রোপণ করা হয়। শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা প্রায় ১০ হাজার চারা গাছ তুলে টাঙ্গন নদীতে ভাসিয়ে দেয়।
আরও পড়ুনসকালে সাগুনী শালবনের ফরেস্ট গার্ড আব্দুস সামাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে অবৈধ দখলদারদের লোকজন এ ঘটনা ঘটিয়েছেন। এ বিষয়ে থানায় মামলা করা হবে।
পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক রোববার বিকেল সাড়ে ৩ টায় জানান, মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন







