বগুড়ার কাহালুতে আগাছানাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা চিকিৎসা শেষে বাড়ি ফিরে মারা গেল
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার কাহালু উপজেলায় আত্মহত্যার উদ্দেশ্য আগাছানাশক বিষ পান করে অসুস্থ হয়ে হাসপাতালে ১০ দিন ভর্তি থাকার পর ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার ২ দিন পর মারা গেছে মো: রনি(২৬)নামের এক যুবক।
গত ৬ জুলাই সকালে উপজেলার কালাই ইউনিয়নের কালাই ঘোনপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।রনি ওই গ্রামের মো: রেকাত আলীর ছেলে। সে পেশায় একজন পিকআপ ভ্যান চালক। জানা গেছে,পারিবারিক অশান্তির কারণে রনি ওই দিন সকালে বাড়ির লোজনের অগোচরে আগাছানাশক বিষ পান করে অসুস্থ হয়ে পরে।পরিবারের লোকজন বিষয়টি তাৎক্ষণিক ভাবে জানতে পেরে তাকে সাথে সাথে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়।
হাসপাতালে ১০ দিন চিকিৎসা শেষে রনি গত ১৬ জুলাই ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন। এরপর গতকাল শনিবার দিবাগত (১৮ জুলাই)রাত আনুমানিক ১০টার সে তার নিজ বাড়িতে মারা যায়। কাহালু থানা সিনিয়র এস.আই মাসুদ করিম রনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে রনির মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন







