ভিডিও রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৬ ১০:৪৭ পিএম

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে দীর্ঘ ১৪ বছর আগে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং অপর তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আজ রোববার (১৯ জুলাই) ঠাকুরগাঁও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আলী মনসুর আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালতের রায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামের ইউনুস কসাইয়ের ছেলে মো. আনিস রানা(৩৫), মুসলিমনগর গ্রামের মাইরুদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলাম(৪০) এবং একই গ্রামের ভোট কসাইয়ের ছেলে মো. দুলাল(৪৮)।

রায় ঘোষণার সময় আনিস রানা পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- মুসলিমনগর গ্রামের মো. সেলিমের ছেলে মো. আনিছুর(২৯), বাংরু মোহাম্মদের ছেলে মো. খতিবুর ওরফে খতু(৩২) এবং বজলুর ছেলে মো. লালু (২৬)।

আরও পড়ুন

আদালত সূত্রে জানা যায়, আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামির প্রত্যেককে ২ লাখ টাকা করে এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামির প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করবে।

উল্লেখ্য, ২০১১ সালের ২১ অক্টোবর বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ সালন্দর গ্রামে বান্ধবীর বাসা থেকে নিজ বাড়ি ফেরার পথে এনামুল পেট্রোল পাম্পের পেছনে ১৪বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। পরে পাম্পের পেছনে বাঁশহাটের পাশে একটি মোবাইল টাওয়ারের নিচে নিয়ে আসামিরা তাকে পর্যায়ক্রমে ধর্ষণ করে এবং অন্য আসামিরা এতে সহায়তা করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের যাবজ্জীবন

জবি ছাত্রদলের আয়োজনে ‘স্মরণে জুলাই, ছাত্রদল ও অন্যান্য’ শীর্ষক স্মরণসভা অনুষ্ঠিত

বগুড়ার কাহালুতে আগাছানাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা চিকিৎসা শেষে বাড়ি ফিরে মারা গেল

নীলফামারীর ডিমলায় বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা ব্যাহত হচ্ছে পাঠদান

বগুড়ার সোনাতলায় শ্রমজীবি মানুষের হাতে কাজ নেই : দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে দিশেহারা

গাইবান্ধার ফুলছড়িতে শাহ জালাল হত্যাকারীকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ