ভিডিও রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৬ ০৪:০৭ পিএম

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫১১৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫১১৯,

আন্তর্জাতিক ডেস্ক: গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ১১৯ জনে পৌঁছেছে। শনিবার প্রকাশিত সরকারি সর্বশেষ হিসাবে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবারের তুলনায় মৃতের সংখ্যা আরও ৫০ জন বেড়েছে। গত ২৪ জুন সংঘটিত এই দুটি ভূমিকম্পে রাজধানী কারাকাস—সংলগ্ন উপকূলীয় রাজ্য লা গুয়াইরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।ভেনেজুয়েলার পার্লামেন্টের সভাপতি হোর্হে রদ্রিগেজ টেলিগ্রামে জানিয়েছেন, আহতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে ১৬ হাজার ৭৪০ জনে।

এদিকে, লা গুয়াইরায় ধসে পড়া বহু ভবনের ধ্বংসস্তূপ থেকে এখনো মরদেহ উদ্ধারের কাজ চলছে। হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং অনেকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

আরও পড়ুন

তবে এখনো কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেনি ভেনেজুয়েলার কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫১১৯

৫৩ হাজার টন পণ্য নিয়ে পাকিস্তানের গোয়াদর বন্দরে বাংলাদেশি জাহাজ

নির্বাচন কে করবে, তা ইসি ও আদালতের বিষয়: রিজভী

বিশ্বজুড়ে ফেসবুক ডাউন

সিভিল সার্ভিস রাষ্ট্রের প্রধান চালিকাশক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধবিমানের পাহারায় মাঠে বসে বিশ্বকাপ ফাইনাল দেখবেন ট্রাম্প