ভিডিও বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ০১:১৪ পিএম

ফ্রান্সে বিপক্ষে চমক নয়, স্বাভাবিক খেলা খেলতে চায় মরক্কো

ফ্রান্সে বিপক্ষে চমক নয়, স্বাভাবিক খেলা খেলতে চায় মরক্কো, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : কোয়ার্টার ফাইনালে আজ রাতে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। সেই ম্যাচে কোনো বিশেষ চমক না রাখার কথা জানিয়েছেন মরক্কোর প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি। তবে শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে বলে মনে করেন তিনি।

বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ওয়াহবি জানান, বৃহস্পতিবারের কোয়ার্টার ফাইনালে হামস্ট্রিং চোটের কারণে খেলতে পারবেন না দলের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড ইসমাইল সাইবারি। কানাডার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের শুরুতেই চোট পান তিনি। মরক্কোর কোচ বলেন, ‘সে এখনও প্রস্তুত নয়। তবে আশা করি, তার জন্য বিশ্বকাপ এখানেই শেষ হয়ে যায়নি।’

এবারের বিশ্বকাপে মরক্কোর তিনটি গ্রুপ ম্যাচেই গোল করেছিলেন সাইবারি। এছাড়া শেষ ষোলোতে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টিটিও নিয়েছিলেন তিনি। ফ্রান্স ম্যাচের পরিকল্পনা নিয়ে ওয়াহবি বলেন, ‘প্রস্তুতিতে কোনো চমক থাকবে না। আমার লুকানোর কিছু নেই। আমি চমকে বিশ্বাস করি না। যারা আমাদের ম্যাচগুলো বিশ্লেষণ করেছেন, তারা জানেন আমরা কীভাবে খেলতে চাই, সে বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘বল দখলে থাকলে তাদের ক্ষতি করতে হবে। তবে শুধু দুই উইং দিয়ে নয়, মাঝমাঠ দিয়েও আক্রমণের পথ খুঁজতে হবে। আমাদের ধৈর্য ধরে খেলতে হবে এবং কোথায় সুযোগ তৈরি করা যায়, সেটি বুঝে এগোতে হবে।’

আরও পড়ুন

চার বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে হারিয়েছিল ফ্রান্স। তবে সেই ম্যাচের সঙ্গে এবার কোনো তুলনা করতে চান না মরক্কোর কোচ, ‘প্রতিটি ম্যাচই আলাদা। প্রতিটির নিজস্ব প্রেক্ষাপট ও ইতিহাস রয়েছে। এটি ২০২২ সালের ম্যাচের মতো হবে না। এখন আমাদের দলও ভিন্ন, ফ্রান্সও ভিন্ন। দুই দলই আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে, কারণ দুই দেশের ফুটবল কাঠামো ধারাবাহিকভাবে উন্নতি করছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে বিপক্ষে চমক নয়, স্বাভাবিক খেলা খেলতে চায় মরক্কো

আজও সারা দেশে ঝরবে বৃষ্টি

নাটোরের সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

আজ ফ্রান্স-মরক্কো ম্যাচে আর্জেন্টিনার পাঁচ রেফারি

পাবনার চাটমোহরে ভ্যানচালককে গলা কেটে হত্যা

ইরানে আরও ৯০ সামরিক স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের