ভিডিও বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ১২:৫৪ পিএম

নাটোরের সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোরের সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু, ছবি: প্রতিকী।

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত কামিল উদ্দিনের ছোট ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বৃষ্টির মধ্যে গ্রামের দক্ষিণ মাঠের পানিতে আগে থেকে কারেন্ট জাল ফেলে রাখে ইসমাইল। জালে আটকে থাকা মাছ সংগ্রহ করতে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হন তিনি। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

আজ ফ্রান্স-মরক্কো ম্যাচে আর্জেন্টিনার পাঁচ রেফারি

পাবনার চাটমোহরে ভ্যানচালককে গলা কেটে হত্যা

ইরানে আরও ৯০ সামরিক স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের

বান্দরবানে পাহাড় ধসে বাবা-মা-সন্তানসহ পাঁচজন নিহত 

ইরানে দীর্ঘ মেয়াদী যুদ্ধ চাইছি না: ট্রাম্প