সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি প্রবাসীর
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রবাসী যুবক মোহাম্মদ শফিক (৪০)। বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় সৌদি আরবে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিক কমলনগর উপজেলার চর ফলকন মাতব্বর হাট এলাকার দক্ষিণপাড়ার বাসিন্দা। তিনি অদু বাতেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে প্রায় ১০ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান শফিক। সেখানে কর্মরত অবস্থায় বুধবার সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবার, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন প্রবাসে কঠোর পরিশ্রম করে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন তিনি। তার অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
আরও পড়ুনএ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা বলেন, প্রবাসী মোহাম্মদ শফিকের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দেওয়া হবে এবং এ বিষয়ে জেলা প্রশাসন পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





