ভিডিও বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০৬:২৭ পিএম

রেফারিং বিতর্কে যা বললেন সালাহ

রেফারিং বিতর্কে যা বললেন সালাহ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হারের পরও রেফারিং নিয়ে বিস্ফোরক কোনো মন্তব্য করেননি মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহ। তবে তার ইঙ্গিতপূর্ণ বক্তব্যে ম্যাচ পরিচালনা নিয়ে অসন্তোষ স্পষ্ট হয়ে উঠেছে।মঙ্গলবার (৭ জুলাই) অনুষ্ঠিত ম্যাচ শেষে সালাহ বলেন, ‘কী ঘটেছে, তা সবাই দেখেছে। আমি এ বিষয়ে বেশিকিছু বলতে চাই না। যত কম কথা বলব, ততই ভালো। কারণ এসব নিয়ে কথা বলে বড় অঙ্কের জরিমানা দিতে চাই না।’

ম্যাচজুড়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়। বিশেষ করে শেষ দিকে প্রতিপক্ষের পেনাল্টি বক্সে সালাহ ফাউলের শিকার হলেও স্পট কিক না দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) থেকেও কোনো পর্যালোচনা হয়নি বলে দাবি করেছেন অনেকেই। এছাড়া মিসরের একটি গোল ভিএআর পর্যালোচনার পর বাতিল করা হয়। অনেক ফুটবল বিশ্লেষকের মতে, ওই সিদ্ধান্তই ম্যাচের গতিপথ বদলে দেয় এবং শেষ পর্যন্ত মিসরের বিদায় নিশ্চিত করে।

আরও পড়ুন

তবে হতাশার মধ্যেও সংযত ছিলেন সালাহ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ফলাফল আল্লাহর ইচ্ছা। দলের পারফরম্যান্স নিয়ে আমি সন্তুষ্ট। এই কঠিন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা আরও শক্তভাবে ফিরে আসতে চাই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

রেফারিং বিতর্কে যা বললেন সালাহ

স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল যুক্তরাষ্ট্র

এমন লজ্জার মুখে আগে পড়েনি ভারত

ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া সময়ের অপচয় : ট্রাম্প

আর্জেন্টিনা শক্তিশালী হলেও তারা অপরাজেয় নয় : সুইজারল্যান্ড কোচ