ভিডিও বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ১০:৫৪ এএম

আপিল বিভাগে বহাল হাইকোর্টের রায়

গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলো সংবিধানে

গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলো সংবিধানে,ছবি: সংগৃহীত।

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করে হাইকোর্টের রায় বহাল রাখলেন আপিল বিভাগ। ফলে সংবিধানে ফিরছে গণভোটের বিধান ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা।

বৃহস্পতিবার (৯ জুলাই)  সকালে পঞ্চদশ সংশোধনী নিয়ে রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যদের আপিল বিভাগ। এটিকে ঐতিহাসিক রায় আখ্যা দেন আপিলকারী ও জামায়াতের আইনজীবীরা। গত সোমবার থেকে টানা কয়েকদিন শুনানি হয়। আপিলকারী বদিউল আলম মজুমদারের আইনজীবী পুরো সংশোধনী বাতিল চান, এবং আংশিক বাতিল চেয়েছিলো জামায়াত। 

আরও পড়ুন

এর আগে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক উল্লেখ করে, তা বাতিল করে রায় দেন হাইকোর্ট। সেখানে সংবিধানের ৪৪ এর ২ ধারায় মৌলিক অধিকার কার্যকর করতে হাইকোর্টের বাইরে সংসদ চাইলে আলাদা আদালত গঠন করতে পারবে সেই বিধান বাতিল, অবৈধভাবে ক্ষমতা দখল, অসাংবিধানিকভাবে সংবিধান সংস্কার বা পরিবর্তন করা রাষ্ট্রদ্রোহিতা সেই বিধান বাতিল করা হয়। পাশাপাশি গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলো সংবিধানে

মৌলভীবাজারে বিপদসীমার উপরে দুই নদের পানি, বন্যার আশঙ্কা

ইরানের বন্দর আব্বাস ও সিরিকে শক্তিশালী বিস্ফোরণ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি প্রবাসীর

ট্রাম্পের মন্তব্য পশ্চিম এশিয়ায় ‘আগুন ধরানোর ঝুঁকি’ তৈরি করছে: ইরান

খেলার সময় ফুটবলাররা পানি মুখে নিয়ে আবার ফেলে দেন কেন?