গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলো সংবিধানে
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করে হাইকোর্টের রায় বহাল রাখলেন আপিল বিভাগ। ফলে সংবিধানে ফিরছে গণভোটের বিধান ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে পঞ্চদশ সংশোধনী নিয়ে রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যদের আপিল বিভাগ। এটিকে ঐতিহাসিক রায় আখ্যা দেন আপিলকারী ও জামায়াতের আইনজীবীরা। গত সোমবার থেকে টানা কয়েকদিন শুনানি হয়। আপিলকারী বদিউল আলম মজুমদারের আইনজীবী পুরো সংশোধনী বাতিল চান, এবং আংশিক বাতিল চেয়েছিলো জামায়াত।
এর আগে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক উল্লেখ করে, তা বাতিল করে রায় দেন হাইকোর্ট। সেখানে সংবিধানের ৪৪ এর ২ ধারায় মৌলিক অধিকার কার্যকর করতে হাইকোর্টের বাইরে সংসদ চাইলে আলাদা আদালত গঠন করতে পারবে সেই বিধান বাতিল, অবৈধভাবে ক্ষমতা দখল, অসাংবিধানিকভাবে সংবিধান সংস্কার বা পরিবর্তন করা রাষ্ট্রদ্রোহিতা সেই বিধান বাতিল করা হয়। পাশাপাশি গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে দেওয়া হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175556