কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধে গোলের দেখা না পেলেও বিরতির পর দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে মরক্কো। আজ্জেদিন উনাহির জোড়া গোলের সঙ্গে আরও একটি গোল যোগ করে বিশ্বকাপের অন্যতম আয়োজক কানাডাকে ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে উত্তর আফ্রিকার দলটি।
ম্যাচের শুরুতে বলের দখল ধরে রেখে খেলতে চেয়েছিল মরক্কো। তবে প্রথম পাঁচ মিনিটের পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় কানাডা এবং একের পর এক আক্রমণে মরক্কোর রক্ষণকে ব্যস্ত রাখে।
ম্যাচের ১১তম মিনিটে মরক্কোর রক্ষণভাগের ভুলে সবচেয়ে বড় সুযোগ পায় কানাডা। আহমেদের পাস থেকে টানি ওলুওয়াসেই নিচু শট নিলেও পা বাড়িয়ে দুর্দান্ত সেভ করেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো।
এরপর দুই দলই মাঝমাঠে বলের দখল নিয়ে লড়াই করলেও খুব বেশি পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
আরও পড়ুনতবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। আক্রমণের ধার বাড়িয়ে কানাডার রক্ষণে একের পর এক চাপ সৃষ্টি করে মরক্কো। সেই চাপ থেকেই আসে গোল, আর এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আফ্রিকার প্রতিনিধিদের।
দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন আজ্জেদিন উনাহি। তার সঙ্গে আরও একটি গোল যোগ করে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মরক্কো। এই জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল উত্তর আফ্রিকার দলটি।
মন্তব্য করুন








