গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ
গণঅধিকার পরিষদের (জিওপি) মুখপাত্র হলেন আবু হানিফ। শনিবার (৪ জুন) দলটির দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনক্রমে আবু হানিফকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এখন থেকে দলীয় অবস্থান, নীতিগত সিদ্ধান্ত ও গুরুত্বপূর্ণ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ ও বক্তব্য উপস্থাপন করবেন।
আরও পড়ুনআবু হানিফ দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। তিনি দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








