ভিডিও শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৪ জুলাই, ২০২৬ ০৮:৩০ পিএম

অস্ট্রেলিয়ার বিদায়ে শূন্য হাতেই টুর্নামেন্ট শেষ করল এশিয়া

অস্ট্রেলিয়ার বিদায়ে শূন্য হাতেই টুর্নামেন্ট শেষ করল এশিয়া

এবারের ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে এশিয়ার কোনো দল নেই। অংশ নেওয়া দলগুলোর বেশির ভাগ দলই বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। এশিয়ার প্রতিনিধি হিসেবে দ্বিতীয় পর্ব পর্যন্ত উঠেছিল জাপান ও অস্ট্রেলিয়া। নকআউট পর্বে ব্রাজিলের কাছ হেরে বিদায় নেয় জাপান এবং সর্বশেষ অস্ট্রেলিয়া।

টাইব্রেকারে মিশরের কাছে হেরে অস্ট্রেলিয়ার বিদায়ের মধ্য দিয়ে এশিয়ার শেষ প্রতিনিধিরও স্বপ্ন শেষ হয়ে যায়। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় চলমান এই বিশ্বকাপে এশিয়ার শুধুই দর্শক।

জাপান চারবার শেষ ষোলোয় পৌঁছেছে, অস্ট্রেলিয়া ২০০৬ ও ২০২২-এ একই কীর্তি গড়েছে। ইরান, সৌদি আরবসহ অন্যান্য দল মাঝে মাঝে চমক দেখালেও ধারাবাহিকতা দেখাতে পারেনি।

আরও পড়ুন

২০২৬-এর এই ব্যর্থতা নতুন করে ভাবতে বাধ্য করবে এশিয়ান ফুটবল কর্তৃপক্ষকে। আরও বেশি বিনিয়োগ, যুব উন্নয়ন ও কোচিং মানোন্নয়ন ছাড়া এই গ্যাপ কমানো কঠিন। এশিয়ার ফুটবলপ্রেমীরা এখনো আশা রাখে—একদিন হয়তো কোনো এশিয়ান দল বিশ্বকাপ জিতবে। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথ এখনো অনেক দূর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের মুখোমুখি নরওয়ে, হালান্ড বললেন- ‘সম্ভাবনা খুবই ক্ষীণ’

অস্ট্রেলিয়ার বিদায়ে শূন্য হাতেই টুর্নামেন্ট শেষ করল এশিয়া

যমুনার গর্ভে হারিয়ে যাচ্ছে বিভিন্ন স্থাপনা ভিটে মাটি হারিয়ে নিঃস্ব শত শত পরিবার

কুষ্টিয়ায় বালুঘাটের দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, একজনকে হাতুড়িপেটা

নির্বাচনে হেরে আল্লাহর কাছে বিচার দিলেন নায়িকা পলি

বগুড়ায় একতা পরিবহনের কাউন্টার ঘিরে বিক্ষোভ, ৭ জুলাই সিদ্ধান্তের অপেক্ষা