ভিডিও শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৪ জুলাই, ২০২৬ ০৮:৩০ পিএম

ব্রাজিলের মুখোমুখি নরওয়ে, হালান্ড বললেন- ‘সম্ভাবনা খুবই ক্ষীণ’

ব্রাজিলের মুখোমুখি নরওয়ে, হালান্ড বললেন- ‘সম্ভাবনা খুবই ক্ষীণ’

বিশ্বকাপ ফুটবলের শেষ ১৬-র লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে নিজেদের জয়ের সম্ভাবনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। শক্তিশালী সেলেসাওদের বিপক্ষে নরওয়ের জয়ের সুযোগকে ‘খুবই সামান্য’ বা ‘অসম্ভবপ্রায়’ বলে উল্লেখ করেছেন ম্যানচেস্টার সিটির এই গোলমেশিন। 

গত মঙ্গলবার শেষ ৩২-এর ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে মাত্র ছয় গজ দূর থেকে করা হালান্ডের জয়সূচক গোলেই দীর্ঘ ২৮ বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয় নরওয়ে।

ম্যাচ শেষে পরবর্তী প্রতিপক্ষ ব্রাজিলকে নিয়ে কথা বলতে গিয়ে হালান্ড বেশ বাস্তববাদী সুর টানেন। তিনি জানান, বিশ্বমঞ্চে টিকে থাকতে হলে এখন তাদের সেরা দলগুলোর মুখোমুখি হতে হবে এবং ব্রাজিলের মতো প্রতিপক্ষের বিপক্ষে জয় পাওয়াটা ভীষণ কঠিন হবে। নরওয়ে শেষ পর্যন্ত সফল হবে কি না তা নিশ্চিত না করলেও, দলের সবাই এই কঠিন চ্যালেঞ্জের জন্য নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আরও পড়ুন

এদিকে দুই দলের এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই তুমুল উদ্দীপনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের একাংশ আর্লিং হালান্ডের সঙ্গে ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালায়েসের মাঠের লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যেখানে ইংলিশ প্রিমিয়ার লিগের চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের দ্বৈরথ বিশ্বমঞ্চে নতুন মাত্রা পাবে। অন্যদিকে ম্যাচের সম্ভাব্য ফলাফল নিয়ে দুই দেশের ফুটবল ভক্তদের মধ্যে চলছে নানা বিশ্লেষণ ও তর্ক-বিতর্ক।

ফুটবল ইতিহাসের পাতায় অবশ্য নরওয়ের একটি দারুণ স্মৃতি রয়েছে। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে মার্সেইতে অনুষ্ঠিত একমাত্র দেখায় ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছিল এই নর্ডিক দেশটি। দীর্ঘ প্রায় তিন দশক পর আবারও বিশ্বমঞ্চের নকআউট পর্বে সেই একই প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে হালান্ডের নরওয়ে পুরোনো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের মুখোমুখি নরওয়ে, হালান্ড বললেন- ‘সম্ভাবনা খুবই ক্ষীণ’

অস্ট্রেলিয়ার বিদায়ে শূন্য হাতেই টুর্নামেন্ট শেষ করল এশিয়া

যমুনার গর্ভে হারিয়ে যাচ্ছে বিভিন্ন স্থাপনা ভিটে মাটি হারিয়ে নিঃস্ব শত শত পরিবার

কুষ্টিয়ায় বালুঘাটের দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, একজনকে হাতুড়িপেটা

নির্বাচনে হেরে আল্লাহর কাছে বিচার দিলেন নায়িকা পলি

বগুড়ায় একতা পরিবহনের কাউন্টার ঘিরে বিক্ষোভ, ৭ জুলাই সিদ্ধান্তের অপেক্ষা