ভিডিও রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৬ ১২:৩৩ এএম

এবারের বিশ্বকাপে আত্মঘাতি গোলের ছড়াছড়ি, হলো নতুন বিশ্ব রেকর্ড

ছবি : সংগৃহীত, এবারের বিশ্বকাপে আত্মঘাতি গোলের ছড়াছড়ি, হলো নতুন বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক : চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপ আত্মঘাতী গোলের নতুন ইতিহাস গড়েছে। রাউন্ড অব ৩২ শেষে ৮৮টি ম্যাচে মোট ১৪টি আত্মঘাতী গোল হয়েছে, যা বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ। এর মাধ্যমে ২০১৮ বিশ্বকাপে গড়া ১২ আত্মঘাতী গোলের আগের রেকর্ড ভেঙে গেছে।

শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাতে ডালাসে রাউন্ড অব ৩২-এর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আত্মঘাতী গোল করেন মিশরের ডিফেন্ডার মোহামেদ হানি। তার সেই গোলেই বিশ্বকাপের এক আসরে আত্মঘাতী গোলের সংখ্যা দাঁড়ায় ১৩-তে, ভেঙে যায় ২০১৮ সালের রেকর্ড।

এর কিছুক্ষণ পর মায়ামিতে আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচেও আরেকটি আত্মঘাতী গোল হয়। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের ১১১তম মিনিটে কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোরগেস নিজের জালেই বল জড়ান। সেই গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে শেষ ষোলোয় জায়গা করে নেয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে চলতি আসরে আত্মঘাতী গোলের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪-তে।

বিশ্বকাপের ইতিহাসে মাত্র দুইবার এক আসরে আত্মঘাতী গোলের সংখ্যা দুই অঙ্কে পৌঁছেছে। প্রথমবার ২০১৮ সালে হয়েছিল ১২টি আত্মঘাতী গোল, আর এবার সেই রেকর্ড ছাড়িয়ে নতুন সর্বোচ্চ ১৪টি আত্মঘাতী গোলের সাক্ষী হলো ২০২৬ বিশ্বকাপ।

আরও পড়ুন

অন্যদিকে ১৯৩৪, ১৯৫০, ১৯৫৮, ১৯৬২ ও ১৯৯০ সালের বিশ্বকাপে একটি আত্মঘাতী গোলও হয়নি।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম আত্মঘাতী গোলের ঘটনাটি ঘটে ১৯৩০ সালের আসরে। গ্রুপ পর্বে চিলির বিপক্ষে ম্যাচের ৫১তম মিনিটে নিজেদের জালে বল জড়িয়েছিলেন মেক্সিকোর ডিফেন্ডার ম্যানুয়েল রোসাস। সেই থেকে শুরু হওয়া আত্মঘাতী গোলের ইতিহাসে ২০২৬ বিশ্বকাপ যুক্ত করল নতুন এক রেকর্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারের বিশ্বকাপে আত্মঘাতি গোলের ছড়াছড়ি, হলো নতুন বিশ্ব রেকর্ড

গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ

কুমিল্লায় ঘুমন্ত নারীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

পল্লবীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘রেড মুন্না’ গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মেঝে-বারান্দায় চিকিৎসা বাড়তি চাপ সামলাতে নাজেহাল হাসপাতাল কর্তৃপক্ষ

আলেমদের যে চারিত্রিক শক্তি রয়েছে, তা ইসলাম বিরোধীদের নেই : বগুড়ায় উলামা মাশায়েখ সমাবেশে বক্তারা