ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ০৭:৪৮ পিএম

দোয়ারাবাজারে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

দোয়ারাবাজারে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আকরাম আলী (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (২৮ জুন) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার।

পুলিশ জানায়, গতকাল শনিবার (২৭ জুন) বিকেল ৫টায় উপজেলার লক্ষিপুর ইউনিয়নের চানপুর গ্রামে বাক ও শ্রবন প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ করে আকরাম আলী (৩৫)। 

ভিকটিমের পরিবারের এমন অভিযোগে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করে থানা পুলিশ। 

আরও পড়ুন

অভিযুক্ত আকরম আলী একই ইউনিয়নের তিলুরা এরুয়াখাই গ্রামের বাসিন্দা।

এ ঘটনার পর ভিকটিমকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

‘আপনি কি রোবট?’ এই প্রশ্ন আর করবে না গুগল

পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

মোবাইলে ভূমিকম্পের আগাম সতর্কতা পাওয়ার সহজ উপায়

তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভুয়া: ডিএমপি

তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার