ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ০৭:২৯ পিএম

তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভুয়া: ডিএমপি

সংগৃহীত,তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভুয়া: ডিএমপি

তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (২৮ জুন) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপি ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার ফারুক হোসেন।

তিনি বলেন, জনমনে ভয় ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। ডিএমপি এলাকার মধ্যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

এদিকে বিকেলে এক ব্রিফিংয়ে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনও একই কথা বলেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের মিছিল থেকে সাতজন নিখোঁজ হওয়ার দাবি ভিত্তিহীন। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।
 
জনগণকে এ ধরনের বিভান্তিকর সংবাদে বিশ্বাস না করা অনুরোধ জানিয়ে ঢাকা জেলার পুলিশ সুপার বলেন, রাজনৈতিক রঙ জড়িয়ে কতিপয় স্বার্থন্বেষী মহল বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তবে অপপ্রচারকারীদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
 
শামীমা পারভীন বলেন, আওয়ামী লীগের মিছিল থেকে ৭ জন নিখোঁজের কোনো ঘটনা জানে না পুলিশ। সুমন ও রনি নামে দুইজনের মরদেহের সঙ্গে আওয়ামী লীগের মিছিল থেকে নিখোঁজের ঘটনা এক নয়। সুমন ও রনির মৃত্যু অন্যভাবে হয়েছে।
 
এর আগে শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দফতর জানায়, তুরাগ নদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।প্রকৃতপক্ষে, এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলে ভূমিকম্পের আগাম সতর্কতা পাওয়ার সহজ উপায়

তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভুয়া: ডিএমপি

তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

নদী থেকে দুজনের মরদেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: পুলিশ

পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী

পেয়ারার পুষ্টিগুণ কি কি?