ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ০৭:২৬ পিএম

তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ভোলারজুম গ্রামে একটি তালাবদ্ধ ঘর থেকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় একটি মায়া হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।

গতকাল শনিবার (২৭ জুন) অভিযান চালিয়ে হরিণটিকে উদ্ধার করে কালেঙ্গা রেঞ্জের রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, রেমা-কালেঙ্গা অভয়ারণ্য দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংরক্ষিত বনাঞ্চল, যেখানে প্রাকৃতিকভাবে মায়া হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণীর বসবাস রয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কর্মকর্তারা জানতে পারেন যে, উপজেলার ভোলারজুম গ্রামের ইয়াকুত মিয়ার বাড়ির একটি কক্ষে একটি মায়া হরিণ আটকে রাখা হয়েছে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে হরিণটিকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন

উদ্ধারের পর হরিণটিকে কালেঙ্গা রেঞ্জ কার্যালয়ের রেসকিউ সেন্টারে নেওয়া হয়েছে। সেখানে এর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

কালেঙ্গা রেঞ্জের বন কর্মকর্তা আবদুল্লাহ আল আমিন জানান, উদ্ধার হওয়া হরিণটি বর্তমানে পর্যবেক্ষণে রয়েছে। সুস্থ ও স্বাভাবিক আচরণে ফিরে এলে সেটিকে আবার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।চুনারুঘাট বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আবদুল জাহির মিয়া বলেন, লোকালয় বা চোরাশিকারিদের কবল থেকে কোনো বন্যপ্রাণী উদ্ধার হলে দ্রুত বন বিভাগ, পুলিশ বা সংশ্লিষ্ট সংস্থাকে অবহিত করা উচিত। আহত প্রাণীর ক্ষেত্রে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা না করে অভিজ্ঞ বনকর্মীদের হাতে তুলে দেওয়াই নিরাপদ।চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, বন্যপ্রাণী আটক, শিকার বা অবৈধভাবে সংরক্ষণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

নদী থেকে দুজনের মরদেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: পুলিশ

পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী

পেয়ারার পুষ্টিগুণ কি কি?

নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

জয়পুরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা স্বামী আটক