ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ০৬:৫০ পিএম

দিনাজপুরের চিরিরবন্দরে ৪০ বছর ধরে বিনাপারিশ্রমিকে কবর খনন করছেন আব্দুল কাফি

দিনাজপুরের চিরিরবন্দরে ৪০ বছর ধরে বিনাপারিশ্রমিকে কবর খনন করছেন আব্দুল কাফি

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: কোন পারিশ্রমিক বা স্বীকৃতির প্রত্যাশায় নয়, শুধুমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় প্রায় ৪০ বছর ধরে কবর খনন করে চলেছেন মো. আব্দুল কাফি(৫৮)। মানুষের শেষ যাত্রায় তিনি পাশে দাঁড়াতে সর্বদা প্রস্তুত। এ পর্যন্ত তিনি একাই ৩১০টি কবর খনন করেছেন। শুধু তাই নয়, যৌথভাবে আরও শতাধিক কবর খনন করেছেন। তবে এই দীর্ঘসময়ে তিনি কবর খনন বাবদ কারো কাছ থেকে কোন পারিশ্রমিক গ্রহণ করেননি।

আব্দুল কাফি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে সন্তানের জনক। তার চাচাও এভাবে কবর খনন করতেন। জীবিকার জন্য তিনি বিভিন্ন এলাকায় ফেরি করে সুঁই-সুতা ও প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করেন। এছাড়াও অবসর সময়ে তিনি মাছ শিকার করেন। শুধু নিজ এলাকায় নয়, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, বগুড়া, টাঙ্গাইল জেলাতেও তিনি কবর খনন করেছেন।

স্থানীয় মাদরাসা শিক্ষক ও সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক মৃত্যুঞ্জয় সরকার, ঈমাম মাওলানা আনোয়ার হোসেন, ভ্যানচালক ছাবের আলী বাতাস, আতিয়ার রহমানসহ অনেকেই জানান, কবর খননের বিনিময়ে শুধু টাকা নয়, এক কাপ চা ও পান পর্যন্ত গ্রহণ করেন না তিনি। এমনকি তিনি মৃত ব্যক্তির দো'আ অনুষ্ঠানে দাওয়াত দিলেও তা গ্রহণ করেন না। তার এই নিঃস্বার্থ কাজ এলাকায় তাকে বিশেষ সম্মানের আসনে বসিয়েছে।

আরও পড়ুন

এ ব্যাপারে আব্দুল কাফির বলেন, মনের টানে এ কাজ করি। কারো মৃত্যুর খবর পেলে বাড়িতে থাকতে পারিনা। যতক্ষণ কবরস্থানে বা মৃত ব্যাক্তির বাড়িতে পৌঁছাতে পারি না, ততক্ষণ ছটফট লাগে। কবর খনন করে কারো কোন কিছু বিনিময় গ্রহণ করিনা। সকলের কাছে সন্তানসহ পরিবারের জন্য শুধু দোয়া চাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের চিরিরবন্দরে ৪০ বছর ধরে বিনাপারিশ্রমিকে কবর খনন করছেন আব্দুল কাফি

টাঙ্গাইলে নিজ বাড়িতে হাত-পা বাঁধা নারীর লাশ উদ্ধার

শরণার্থী সংকট মোকাবিলায় জাতিসংঘ কতটা কার্যকর

গাইবান্ধার সাদুল্লাপুরে বিএনপি নেতার ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ

নীল সমুদ্রে সবুজ বিপ্লব: গ্রিন শিপিংয়ের সম্ভাবনা

মাদারীপুরে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু