ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ০৬:৫৩ পিএম

কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

কুমিল্লায় প্রথমবারের মতো যোগদান করছেন একজন নারী জেলা প্রশাসক।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ রোববার ( ২৮ জুন) বদলি ও পদায়নের এ প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়নের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নতুন দায়িত্বে যোগদানের পর তিনি কুমিল্লা জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।

আরও পড়ুন

রোজী আক্তারের নিয়োগকে কেন্দ্র করে জেলার প্রশাসনিক অঙ্গনসহ বিভিন্ন মহলে ইতোমধ্যে আগ্রহ ও ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।

এদিকে, কুমিল্লার বিদায়ী জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার নতুন কর্মস্থলের জন্য বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

দিনাজপুরের চিরিরবন্দরে ৪০ বছর ধরে বিনাপারিশ্রমিকে কবর খনন করছেন আব্দুল কাফি

টাঙ্গাইলে নিজ বাড়িতে হাত-পা বাঁধা নারীর লাশ উদ্ধার

শরণার্থী সংকট মোকাবিলায় জাতিসংঘ কতটা কার্যকর

গাইবান্ধার সাদুল্লাপুরে বিএনপি নেতার ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ

নীল সমুদ্রে সবুজ বিপ্লব: গ্রিন শিপিংয়ের সম্ভাবনা