ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ০৭:১৪ পিএম

পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী

সংগৃহীত,পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী

পরীক্ষা ও শিক্ষাব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমে বিভ্রান্তি ছড়ালে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কোনো অবস্থাতেই প্রশ্ন ফাঁস বরদাশত করা হবে না। কেউ করলে এমন শাস্তি দেওয়া হবে, যা দেশের মানুষ সারাজীবন মনে রাখবে।

মন্ত্রী আরও বলেন, পরীক্ষায় নকল হয়নি, অথচ সোশ্যাল মিডিয়া বা কোনো মিডিয়ায় যদি এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয় তবে অবশ্যই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং কাস্টডিতে নেবে। তদন্তে সত্যতা মিললে তাকে অবশ্যই গ্রেফতার করা হবে। সেই সংক্রান্ত আইন করা হয়েছে।

রবিবার সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম মিলনায়তনে মতবিনিময় সভায় এই ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সিলেট শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র প্রধানদের নিয়ে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।

সাইবার সিকিউরিটি ও আইনি সংস্কারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেছেন, ‘প্রশ্নপত্র ফাঁস না হওয়া সত্ত্বে ও যারা ফাঁসের মিথ্যা প্রচার চালাবে, তাদের সাইবার সিকিউরিটির আওতায় ট্র্যাক করা হবে। বর্তমান আইনে বিভ্রান্তি ধরার বিশেষ বিধান রাখা হয়েছে। সেজন্য পাবলিক পরীক্ষা অ্যাক্ট ১৯৮০ সংশোধন করা হয়েছে। জাতীয় সংসদে এটি বিল আকারে উত্থাপন করা হবে। নকল প্রতিরোধ আইনটি নতুনভাবে সংস্কার ও যুগোপযোগী করার উদ্দেশ্যে উত্থাপন করা হয়েছে।’
তিনি বলেন, ‘আপনি প্রোপাগান্ডা করবেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবেন, আর আমরা সবাই কি চুপ করে বসে থাকব? এটা কোনো জোকস নয়, এটা এডুকেশন। বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করলেই তাকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে।’

আরও পড়ুন

শিক্ষাঙ্গন নিয়ে সরকারের পরিকল্পনাও জানালেন এহছানুল হক মিলন। বললেন, ‘শিক্ষাঙ্গনে একটি স্বচ্ছ ও গতিশীল পরিবেশ তৈরি করতে সরকার বদ্ধপরিকর। প্রতিষ্ঠান প্রধানরা মামলা দিয়ে যে জটিলতা তৈরি করেন, তা আর চলবে না। প্রয়োজনে আমরা আলাদা জুডিশিয়াল বেঞ্চ দিতে বলব। এখন থেকে এনটিআরসিএর মাধ্যমে শিক্ষকদের অফিশিয়ালি বদলি করা হবে। একই সঙ্গে রাজনৈতিক তদবির বন্ধ এবং ৫৫ বছরের পুরোনো এমপিও নীতিমালা সংশোধন করে পুরো সিস্টেমকে ডেভেলপ করা হবে।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী

পেয়ারার পুষ্টিগুণ কি কি?

নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

জয়পুরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা স্বামী আটক

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন