ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৭ জুন, ২০২৬ ০৮:২১ পিএম

সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে - এমপি মোশারফ হোসেন

সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে  - এমপি মোশারফ হোসেন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল এবং উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রতিবন্ধী ব্যক্তি ও দু:স্থ অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ, শিশু খাদ্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

গতকাল শুক্রবার বিকেল তিন টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শারমিন আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন এমপি।

এসময় তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো মানুষ যেন পিছিয়ে না থাকে, সেটিই বর্তমান সরকারের লক্ষ্য।

আরও পড়ুন

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রকৌশলী নূরুন্নবী খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম পলিন ও সাধারণ সম্পাদক নূরনবী প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে - এমপি মোশারফ হোসেন

এবার আফগানিস্তানে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

অপ্রতিরোধ্য মেসিকে এমবাপ্পের তাড়া

স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়ে আসে মাদকের বড় চালান: সংসদে গয়েশ্বর

রুক্ষ চুলের ঘরোয়া যত্ন