ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৭ জুন, ২০২৬ ০৮:১৫ পিএম

এবার আফগানিস্তানে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

এবার আফগানিস্তানে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলে শনিবার সন্ধ্যায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। এই ভূমিকম্পের কারণে পাকিস্তান এবং উত্তর-পশ্চিম ভারতেও তীব্র কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে এই ভূমিকম্পটি হয়। মাটির ২১৫ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা কালাফগান থেকে প্রায় ৮১ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

আফগানিস্তান, ভারত ও পাকিস্তান ছাড়াও আরও বেশ কয়েকটি দেশে এই কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে রয়েছে চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তুর্কমেনিস্তান। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা মানুষের হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

উল্লেখ্য, গত বুধবার ভেনেজুয়েলায় সন্ধ্যায় শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হানে। ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে ধসে পড়ে বহু ভবন। এতে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার আফগানিস্তানে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

অপ্রতিরোধ্য মেসিকে এমবাপ্পের তাড়া

স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়ে আসে মাদকের বড় চালান: সংসদে গয়েশ্বর

রুক্ষ চুলের ঘরোয়া যত্ন

আনসার-ভিডিপির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

ফ্যাসিবাদী শেখ হাসিনার পথে হাঁটলে তারেক জিয়ার ভিন্ন ভাগ্য হবে না: মামুনুল হক