ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৭ জুন, ২০২৬ ০৭:৩২ পিএম

ময়মনসিংহে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহে বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আজ শনিবার (২৭ জুন) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহের পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও জেলা গোয়েন্দা শাখার ওসি (দক্ষিণ)-এর নির্দেশনায় ডিবি পুলিশের একটি বিশেষ দল গত ২৬ জুন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কোতোয়ালী মডেল থানার ইসলামবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে দীপু (২৫), মোছা. কাজলী (৫০) ও সুমা আক্তার সেতু (২৬)-কে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

আরও পড়ুন

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া আলামত জব্দ করে কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত

ময়মনসিংহে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নবজাতকের চর্মরোগ

মুরাদনগরে পুকুরে ডুবে ব্যবসায়ীর মৃত্যু, ১ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

বগুড়ায় র‌্যাব’র অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার

নোরা ফাতেহির সঙ্গে নতুন গানে আবারও সঞ্জয়