বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানিবৃদ্ধি
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ৩ দিনে যমুনার পানি ৯৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে পানি এখনও বিপৎসীমার নিচে আছে বলে জানিয়েছে বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ড।
বগুড়া সারিয়াকান্দিতে সর্বশেষ গত মঙ্গলবার থেকে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সেদিন উপজেলার মথুরাপাড়া পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৩.৭২ মিটার। তার পরদিন বুধবার পানির উচ্চতা হয়েছে ১৪.৩৮ মিটার এবং বৃহস্পতিবার পানির উচ্চতা হয়েছে ১৪.৫৯ মিটার। গত শুক্রবার পানির উচ্চতা হয়েছে ১৪.৭১ মিটার। অর্থাৎ গত ৩ দিনে এ উপজেলায় পানি ৯৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
পানি এখনো বিপৎসীমার ১৫৪ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বৃদ্ধিতে যমুনা নদীর বিভিন্ন মরা খালে নতুন পানি ঢুকেছে। ফলে যমুনার বিভিন্ন চরাঞ্চলে নৌকাযোগে এলাকাবাসী খুব সহজেই চলাচল করতে পারছেন। গত কয়েকদিন ধরেই যমুনা নদী দিয়ে ব্যাপক হারে কচুরিপানা ভেসে যাচ্ছে। পুরো যমুনা এখন কচুরিপানা ভেসে যাওয়ার দৃশ্যে ভরপুর। অপেক্ষাকৃত নীচু এলাকার গো চারণভূমি পানিতে নিমজ্জিত হয়েছে।
আরও পড়ুনবগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, উজানের ভারি বৃষ্টি এবং পাহাড়ি ঢলে গত কয়েকদিন ধরেই যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে আরও কয়েকদিন সময় লাগবে। খুব শীঘ্র এ জেলায় বন্যা হওয়ার কোনও আশংকা নেই।
মন্তব্য করুন

_medium_1782566833.jpg)
_medium_1782565276.jpg)






