বগুড়ার আদমদীঘিতে গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি গ্রেফতার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পুলিশ অভিযান চালিয়ে মহব্বত আকন্দ (৩২) নামের একাধিক মাদক মামলার আসামীকে গাঁজাসহ গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বামনীগ্রাম গ্রাম থেকে ২শ’ ৫গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহব্বত আকন্দ ওই গ্রামের মৃত আনছার আলী আকন্দের ছেলে।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে মাদক বিক্রি করার সময় আদমদীঘি থানার উপ-পরিদর্শক আরাফাত রহমান সঙ্গীয় ফোর্সসহ আদমদীঘি উপজেলার বামনীগ্রাম গ্রামে অভিযান চালান। আভিযানে গাঁজাসহ মাদক কারবারি মহব্বত আকন্দকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আগের একাধিক মাদক মামলা রয়েছে।
আরও পড়ুনআদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানায়, মহব্বত আকন্দের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করে আজ বুধবার (২৪ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন








