ভিডিও বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৪ জুন, ২০২৬ ০৭:৫৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুুন

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহরে পূর্বশত্রুতার জেরে দুই বন্ধুর ছুরিকাঘাতে এক বন্ধু খুন হয়েছে। নিহত যুবক জেলা শহরের ১৫ নং ওয়ার্ডের মসজিদপাড়া মহল্লার নজরুল ইসলাম বাবুর ছেলে রজব আলী (২৫)। পরিবার, পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার (২৪ জুন) বেলা ১টার দিকে জেলা হাসপাতালের বিপরীতে আমবাজারে রজবের ওপর ছুরি নিয়ে হামলা করে তারই বন্ধু একই মহল্লার আজিমুদ্দিন আকুর ছেলে মেহেদী (২৫) ও মৃত বাবুর ছেলে জিসান (২৬)।

বুকের ডানদিকে ছুরিকাঘাতে ও মাথায় মারপিটে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে রজব। জেলা হসাপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইসারুল আলম তুষার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই মেহেদী ও জিসান পালিয়ে যায়।

আরও পড়ুন

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, পলাতক দুই বন্ধুর ছুরিকাঘাতে রজব নিহত হয়। এই তিনজনের বিরুদ্ধে মাদকাসক্তি ও হাসপাতালের সরকারি ওষুধ সরানোর অভিযোগ রয়েছে। কয়েকদিন আগে আম বাজারের ক্রেট (আমের ঝুড়ি) চুরি নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। খুনের কারণ তদন্ত করে বিস্তারিত বলা যাবে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুুন

মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামতপুরে বিলুপ্তির পথে ‘ধানের গোলা’

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: কৃষিমন্ত্রী

আল বাইত হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, নবজাতকের পায়ের অংশ হারানোর দাবি পরিবারের

বগুড়ার কাহালুতে ৪ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার