ভিডিও বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৪ জুন, ২০২৬ ০৮:০৯ পিএম

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর প্রথমবারের মতো ভারত থেকে ট্রেনের কোচ আসছে বাংলাদেশে। আগামী মাসে এই কোচগুলো আসার কথা রয়েছে। বুধবার (২৪ জুন) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর প্রথমবারের মতো ভারত থেকে বাংলাদেশে রেল কোচ আসতে যাচ্ছে। আগামী জুলাই মাসে ২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস। 

বুধবার (২৪ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, ভারতীয় রেলওয়ের রপ্তানি বিভাগের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ২০টি ব্রডগেজ যাত্রীবাহী ট্রেনের কোচ জুলাইয়ে রপ্তানির জন্য প্রস্তুত আছে।

ভারত থেকে ৯১৫ কোটি রুপিতে ২০০টি ব্রডগেজ কোচ কেনার চুক্তি করেছিল বাংলাদেশ। ২০টি কোচ সেই চুক্তির অংশ হিসেবে পাঠানো হবে।

এই কোচ কেনায় অর্থায়ন করছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)। ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক নিলামের মাধ্যমে ভারত এই কোচ নির্মাণের কাজ পায়।

ভারতীয় রেলওয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, এই চুক্তির প্রথম রেক আগামী জুলাইয়ের মধ্যে প্রস্তুত হবে। বাংলাদেশের কাছে বগিগুলো হস্তান্তরে প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

কোচগুলো তৈরি করা হচ্ছে ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ কারখানায়।

ইকোনোমিক টাইমস বলেছে, ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতের রপ্তানির ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়। কিন্তু নতুন ২০টি কোচ আসার মাধ্যমে বাংলাদেশে ভারতের বগি রপ্তানির বিষয়টি পুনরায় শুরু হবে। 

২০২৪ সালে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর এই প্রজেক্টের কাজ ধীরগতির হয়ে যায় বলে জানিয়েছেন ভারতীয় রেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা। কিন্তু এখন কাজ পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী চলছে।

এদিকে এই ২০০টি কোচের কাজ পাওয়ার আগে ভারত বাংলাদেশে ১২০টি ব্রডগেজ কোচ, ২৫টি ব্রগগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) এবং ১০ মিটার গজ লোকোমোটিভ পাঠিয়েছিল। দুই দেশের মধ্যে যোগাযোগ শক্তিশালী এবং পরিবহন অবকাঠামোতে সহযোগিতার অংশ ছিল এগুলো।

সর্বশেষ চুক্তি অনুযায়ী বাংলাদেশে কোচ সরবরাহের পাশাপাশি ডিজাইন সাপোর্ট, যন্ত্রাংশ, প্রশিক্ষণ এবং এগুলো চলাচল শুরুর ক্ষেত্রে সহায়তা করবে ভারত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি গ্রেফতার

বিশ্ব সাইকেল দিবস ২০২৬ উদযাপনে দিনাজপুর জেলায় 'স্বপ্ন সারথি' সাইকেল বিতরণ করলো এমটিবি ফাউন্ডেশন  

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

উত্তরা ব্যাংক পিএলসি-এর গুলশান শাখার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন

দিনাজপুরের ঘোড়াঘাটে অনুষ্ঠিত হলো ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা