বিশ্ব সাইকেল দিবস ২০২৬ উদযাপনে দিনাজপুর জেলায় 'স্বপ্ন সারথি' সাইকেল বিতরণ করলো এমটিবি ফাউন্ডেশন
বিশ্ব সাইকেল দিবস ২০২৬ উপলক্ষে, এমটিবি ফাউন্ডেশন দিনাজপুর অঞ্চলের বিভিন্ন স্কুলের সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে সাইকেল বিতরণ করেছে। 'স্বপ্ন সারথি' কর্মসূচির আওতায় আয়োজিত এই উদ্যোগের মূল প্রতিপাদ্য ছিল “স্কুলে যেতে দূরত্ব যেন বাধা না হয়”। এই কার্যক্রমের উদ্দেশ্য হলো ছাত্রীদের স্কুলে যাতায়াতের পথ সহজ করার মাধ্যমে ভৌগলিক সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সহায়তা করা।
নারীর সুস্বাস্থ্য, সমতা এবং পরিবেশবান্ধব ও টেকসই যাতায়াত মাধ্যম হিসেবে সাইকেল চালানোকে উৎসাহিত করতে এমটিবি ফাউন্ডেশন বিশেষ এই দিনটি উদযাপন করেছে। এমটিবি ফাউন্ডেশনের এই উদ্যোগটি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৩, ৪, ৫ এবং ১০ অর্জনে অবদান রাখার লক্ষ্যেরই একটি অনন্য দৃষ্টান্ত।
আরও পড়ুনসাইকেল বিতরণ অনুষ্ঠানে এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী, অ্যাসোসিয়েট গোলাম রব্বানী ও নাজমুস সাকিব এবং এমটিবি দিনাজপুর শাখার শাখা প্রধান শাহ মোঃ আবুসালেহ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন




 OF MIDLAND BANK PLC. HELD_medium_1782308654.jpg)




